1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভাঃ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মোবাইলের কুফল থেকে কোমলমতি শিক্ষার্থীদের উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।

সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান প্রমুখসহ কমিটির সদস্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোবাইল আসক্তি দূর করে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে উপরোক্ত সিদ্ধান্ত কার্যকর রাখতে উপজেলা প্রশাসন তদারকি টিম তৈরিসহ নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন হতে হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট