1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামের ‎কুতুব মসজিদের দান বাক্স চুরির প্রধান আসামী নিজাম গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

হাওর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বহুল আলোচিত কুতুব মসজিদের দানবাক্স চুরির ঘটনার দুই মাস পর অবশেষে প্রধান আসামী নিজামকে গ্রেফতার করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, ৩০ জুলাই ২০২৫ তারিখে অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুতুব মসজিদের প্রধান ফটকে রাখা দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হলেও তদন্তে উঠে আসে স্থানীয় নিজামের নাম।

‎তদন্ত চলাকালে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয় যে, ঘটনার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন নিজাম। তবে ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। দুই মাস পলাতক থাকার পর অবশেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার এসআই মোশাররফ, এস আই কাজল ও অফিসার ইনচার্জ (ওসি)-র নেতৃত্বে একদল পুলিশ কুতুব মসজিদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, কুতুব মসজিদের দান বাক্স চুরির ঘটনায় মূল আসামী হিসেবে নিজামের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎মসজিদ পরিচালনা কমিটির সভাপতি (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান উজানভাটিকে বলেন, এই গ্রেফতারের মাধ্যমে মুসল্লিদের ক্ষোভ কিছুটা প্রশমিত হলো। আমরা চাই, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দ্রুত আইনের আওতায় আসুক।

‎উল্লেখ্য, প্রায় শতবর্ষের প্রাচীন কুতুব মসজিদে এলাকার মুসল্লিরা নিয়মিতভাবে দান করতেন। চুরির ঘটনায় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা- সমালোচনার জন্ম দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট