1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

“সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান”র মধ্য দিয়ে অষ্টগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধিঃ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রামে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে অষ্টগ্রাম জিরো পয়েন্ট ও অল ওয়েদার রোড এলাকায় অনুষ্ঠিত হয় “সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান।”

কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। বিশেষভাবে বিডি ক্লিন অষ্টগ্রাম শাখা সক্রিয় ভূমিকা রাখে, যারা প্লাস্টিক অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসনীয় অবদান রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ। তিনি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিডি ক্লিন অষ্টগ্রাম শাখার সমন্বয়ক রিয়াজুল ইসলাম সৌরভ বলেন, “অষ্টগ্রামের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হাওরাঞ্চলকে প্লাস্টিকমুক্ত রাখতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।”

অন্যদিকে, সহকারী সমন্বয়ক কেফায়েত ইসলাম আকাশ বলেন, “পর্যটন এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই আমরা পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ে তুলতে চাই।”

অংশগ্রহণকারীরা মনে করেন, পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যাওয়া উচিত।

উল্লেখ্য, প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের দিবসকে সামনে রেখে অষ্টগ্রামে গৃহীত এ উদ্যোগ স্থানীয় পর্যটন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট