1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফার দাবিতে ভৈরবে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভৈরবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (২৬ সেপেম্বর) বিকেল ৫ টায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কমলপুরস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে বের হয়ে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে নিউটাউন মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৬, (ভৈরব-কুলিয়ারচর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ কবির হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন জামায়েত ইসলামী ভৈরব উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাহবুব উল্লাহ মোছা, সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ শাহ আলম, পৌর জামায়েত ইসলামীর আমীর শাহজাহান সরকার, সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু প্রমুখ।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা ও পৌর শাখা এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে জুলাই সনদের আলোকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাদের উত্তাপিত দাবি গুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উন্মুক্ত কক্ষে পিপিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট