1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

তাড়াইল প্রতিনিধিঃ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ে ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হাই এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা জুবায়ের আহমাদ।

মাওলানা জুবায়ের আহমাদ তার বক্তব্যে বলেন, জুলাই সনদ জাতির মুক্তির সনদ। এটি উপেক্ষা করা হলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সরকারকে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদ কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি হতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইদুল হক, সহ- সাংগঠনিক মুফতি এনায়েতুলাহ, দপ্তর সম্পাদক মাওলানা শাহজাহান প্রমূখ।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট