1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

হেফাজতে ইসলামের অষ্টগ্রাম উপজেলা কমিটি গঠিতঃ সভাপতি কেফায়েতুল্লাহ, সম্পাদক খালেদ সাইফুল্লাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র অষ্টগ্রাম উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। এর মধ্যে কেফায়েতুল্লাহ সর্বাধিক ১৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর দুই প্রার্থী আসাদুল্লাহ পান ৭০ ভোট এবং আবদুল বাসেত পান ৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ভোটে জয়ী হন খালেদ সাইফুল্লাহ আমিনি। তিনি ২০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়েজ উদ্দিন পান ৮৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মুফতি জিয়া এনাম ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে হোসাইন আহমেদ পান ৫৩ ভোট এবং রফিকুল ইসলাম পান ৫৬ ভোট।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে মাওলানা আ. রহমানকে এবং উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসাইন।

নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিধি সদস্যরা ভোটগ্রহণে অংশ নেন। নির্বাচনের মাধ্যমে গঠিত এ কমিটি হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি মাও. কেফায়েতুল্লাহ বলেন, “অষ্টগ্রাম উপজেলা শাখার ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে দায়িত্ব পালন করব।”

সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ আমিনি বলেন, “উপজেলার ৮ ইউনিয়নের কওমি মাদ্রাসার দুই হাজারেরও বেশি আলেমকে নিয়ে ইসলামের বিরুদ্ধে যেকোনো অপপ্রচারের মোকাবিলা করব।”

সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়া এনাম জানান, “আমরা ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে অষ্টগ্রামের মানুষের সঙ্গে কাজ করব।”

নির্বাচন উপলক্ষে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. সাব্বির আহমদ রশিদ, সাধারণ সম্পাদক হিফজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন শের জাহান, জেলা সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট