1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর এলাকার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম আরিফ, বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি মো. হাদিউল ইসলাম বকুল, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমূখ।

মত বিনিময় সভায় অতিথিরা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা (ইমরান), মাহবুবুর রহমান দিদার, সহকারী শিক্ষক মস্তোফা কামাল, মনোয়ারা বেগম, আফসানা জামিল, জসিম উদ্দিন, হাফিজুল হক, ওমর ফারুক, নন্দীতা রানী সরকার, শাহরিন সুলতানা, সায়েম খান ও রৌশনা বেগম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী ফারজানা আক্তার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট