1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি-উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষকের দম্ভোক্তি!

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আনসার- ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রশিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, অষ্টগ্রামে সরকারি অফিসে শোয়ারঘর বানিয়ে বসবাস ও আগামী দুর্গাপূজায় আনসার মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কাছে তথ্য জানতে চাইলে আনসার-ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

রমজান মিয়া সাংবাদিক পরিচয় পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে দৈনিক ইনকিলাবের নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের মাহবুব আলমকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।

ভুক্তভোগী মাহবুব আলম বলেন, ‘অফিসে তথ্য নিতে গেলে রমজান মিয়া আমাদের বেরিয়ে যেতে বলেন, সাংবাদিক পরিচয় শুনে আরও ক্ষিপ্ত হয়ে রমজান মিয়া বলেন, ‘‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি, কত নিউজ হইছে! বেরিয়ে যান, যা পারেন গিয়ে করেন।’’

এ বিষয়ে উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা বুলবুলি বেগ উজানভাটিকে বলেন, ‘যা কিছু হয়েছে তা সঠিক হয়নি। আমি পূজার কাজের চাপে আছি। একটু সময় করে বিষয়টি সমাধান করব।’

কিশোরগঞ্জ আনসার-ভিডিপির কমান্ডার মো. আশরাফুল হক বলেন, ‘অফিশিয়ালি বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। পূজার নিরাপত্তায় আমি ব্যবস্থায় আছি। তবুও আপনার কথা আমলে নিয়ে দ্রুত বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট