1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলে দূর্গন্ধযুক্ত ও পচা টিসিবির চাল বিতরণ-অভিযোগের তীর ডিলার শরীফুল ইসলামের বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

তাড়াইল প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) এর আওতায় বিতরণ করা চাল দূর্গন্ধযুক্ত, কালচে রঙের ও খাওয়ার অনুপযোগী এমন অভিযোগ করেছেন উপকারভোগীরা।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় ধলা ইউনিয়নের ৪১৮ জন কার্ডধারী উপকারভোগীর মধ্যে চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করেন প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিলার শরীফুল ইসলাম।

উপকারভোগী রোকেয়া (৬৬), নুর জাহান (৫৫), হারেছ মিয়া (৫০) সহ আরও অনেকেরই অভিযোগ টাকা দিয়ে পণ্য নেওয়ার পর তারা দেখতে পান চালের রং কালচে, তীব্র দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার অযোগ্য।

উপকারভোগী মাসুদা (৪০), হাফছা (৩৫) ও জুতী রানী (৩০) বলেন, এমন চাল পশুকেও খাওয়ানো যায় না, মানুষকে দেওয়ার প্রশ্নই আসে না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আমাদের সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয়ভাবে নিম্নমানের চাল সরবরাহ করে প্রতারণা করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, ইচ্ছাকৃতভাবে খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে এবং এর সঙ্গে দুর্নীতির যোগসাজশ রয়েছে।

টিসিবির ডিলার শরীফুল ইসলাম বলেন, জনবান্ধব খাতের ডিলারের মাধ্যমে খাদ্য গুদাম থেকে যে চাল পেয়েছি, সেই চাল জনগণের মধ্যে বিক্রি করেছি। চাল ভালো না খারাপ তা আমার দেখার সুযোগ নেই।

তাড়াইল খাদ্য গুদামের কর্মকর্তা নুর আলম শেখ বলেন, গুদাম থেকে সাদা ও ভালো মানের চাল ডিলারদের দেয়া হয়েছে। ডিলাররা ভালো মানের চালের সাথে খারাপমানের চাল সংমিশ্রণ করে উপকারভোগীদের দিচ্ছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মাসুদ আলম ফরহাদ জানান, এরকম অভিযোগ আপনার কাছ থেকেই আমি জানতে পেরেছি। খাদ্য গুদামের কর্মকর্তা নুর আলম শেখের সাথে বিষয়টি নিয়ে আমি কথা বলব।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন তার কর্মস্থলে না থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট