1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কটিয়াদীতে হেফাজতের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনুঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বলি হয়ে মিথ্যা মামলায় কারা নির্যাতিত ২৫ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুর রশিদ ওয়াহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি বায়জিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা সাঈদ আহমেদ, হাফেজ আব্দুল কাদির, উপজেলা উলামা পরিষদের সভাপতি ও উপদেষ্টা হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন রাশেদী, সহ-সভাপতি মুফতি মো. ইসমাইল হোসেন, সহকারী অর্থ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ মুহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পরিচিতি ও আলোচনা শেষে মাওলানা তাজুল ইসলাম আগরপুরী, মুফতি ইসমাইল হোসেন, মাও তাওহীদুল ইসলাম, ক্বারি নাছির উদ্দীন, মাও. শফিকুল ইসলাম, মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. ইব্রাহিম মিয়া, শেখ রিয়াদ পিন্টু, রুবেল মিয়া, আশিকুর রহমান, শফিকুল ইসলাম সবুজ, বোরহান খাঁন, মো. কামাল উদ্দিন, ফজলে রাব্বি, জিসান খাঁন, ইব্রাহিম খলিল সজিব, মনির মিয়া, রাসেল মিয়া, সাখাওয়াত হোসেন লিটন, মুছা মিয়া ধনু, জুয়েল মিয়া, সানি তালুকদার, আবু বকর আকন্দ ও শাহরিয়ার ইসলামকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় কারা নির্যাতিত হওয়ায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট