1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে নাঃ বেলাবতে সরদার সাখাওয়াত হোসেন বকুল

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বেলাব প্রতিনিধিঃ

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লতিফ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান।দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ।জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়,ইসলাম ধর্মের বিরোদ্ধে জনগনকে বিভ্রান্ত সৃষ্টি করে পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বলে মন্তব্য করেন।

বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অছিম উদ্দিনের সভাপতিত্বে ও বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হান্নান মাস্টার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জইরুল হক ছাত্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আতাউর রহমান বাচ্চু, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজামান আক্তার, বেলাব উপজেলা যুবদলের নেতা সিনতাজ মোহাম্মদ সালমান’ সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট