1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

অষ্টগ্রামে শিক্ষক সমিতির কাউন্সিলঃ সভাপতি আতিক-সম্পাদক সারোয়ার

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আতিক-সম্পাদক সারোয়ার নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী ঠাকুর। সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম ভূইয়া, সুজন আচার্য্য ও মিথিলা ফারজানা নদী।

কাউন্সিলে মোঃ আতিকুর রহমান আতিক সভাপতি এবং মোঃ সারোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত শিক্ষকরা তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুলাল দে, সহ-সম্পাদক হাসান গোলাম সারওয়ার, সমবায় সম্পাদক আব্দুস সাদেক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তপন ও ক্রীড়া সম্পাদক মাজহারুল হক জাকিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বক্তারা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন শেষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে সভাপতি এবং অর্থ সম্পাদক হাসান গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট