1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ভৈরব-কুলিয়ারচরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওঃ কবির হোসাইন’র গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

কুলিয়ারচর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মাওলানা মো. কবির হোসাইন ন্যায়, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরে গণসংযোগ করে ভোটের মাঠ গোছাচ্ছেন।

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন কাকডাকা ভোর হতে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লার আনাচে-কানাচে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কোশল বিনিময় করে সকলের মন জয় করার চেস্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দলীয় নেতা কর্মীদের ভাষ্য মতে ইতোমধ্যে অনেকের মন জয় করতে চেষ্টা করছেন তিনি ।

গণসংযোগকালে মো. কবির হোসাইন সকলের উদ্দেশ্যে বলেন, “আমরা জনগণের সেবক হবো, শাসক হবো না।” বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

গণসংযোগকালে তার সাথে থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজি মুহাম্মদ সাইফুল্লাহ, ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, শিমুলকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারি মাসুদ বিন মুসলিম, সাদেকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার সানা উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুবেল মেম্বার ও ৯ নং ওয়ার্ড সভাপতি শেখ শাফায়েত উল্লাহ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও গণসংযোগে অংশগ্রহন করছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাকিল আহমেদ কাজল, সালুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক মো. মাহফুজ, সেক্রেটারি আমান উল্লাহ মিয়া, খিলাফত মাজলিসের রামদী ইউনিয়ন শাখার সভাপতি মাও. মুজিবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ সহ কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট