1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বেলাব প্রতিনিধিঃ

“বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বারৈচা বাসষ্ট্যান্ড বারৈচা- রায়পুরা আঞ্চলিক রোডে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল-এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্র ধর, কেন্দ্রীয় উদীচি শিল্পীগোষ্ঠীর সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, বেলাব উপজেলা উদীচি শিল্পীগোষ্ঠীর সহ- সভাপতি মোঃ শামসুর রহমান কাজল , এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আছমা পারভীন, দেওয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেহেনা পারভিন’সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘকাল ধরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদ সবসময় সক্রিয় রয়েছে। তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া যাবে না। সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট