1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ইটনায় ওএমএসের ৭২ বস্তা চাল ও ইন্জিলের নৌকাসহ তিন মাঝি আটক

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনার হাওর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৭২ বস্তা চালসহ ইন্ঞিন চালিত নৌকাসহ তিন মাঝিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির উপপরির্দশক সামাদ মিয়ার নেতৃত্বে বাদলা উজান শিমুল গৌরনদীর মাছের খাড়ির সামনে থেকে চালসহ ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র লেলিন মিয়া (৩৬), একই গ্রামের এখলাছ মিয়ার পুত্র নিয়ামুল মিয়া (৩০) ও আজিজুল মিয়ার পুত্র সাইদুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির অধীনে মৃগা ইউনিয়নের ডিলার ইটনা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার মিয়ার পিতা শাহজাহান মিয়া জানু ইটনা সরকারি খাদ্য গুদাম থেকে ৩১৬জন কার্ডধারী সুবিধাভোগীর জন্য ১০ মেট্রিকটন ৮৩০ কেজি চাল উত্তোলন করে। ডিলার উত্তোলনকৃত চালের সিংহভাগ সুবিধাভোগীদের মাঝে বিক্রি না করে বেশি দামে কালো বাজারে বিক্রির জন্য পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় নিয়ে যাওয়ার সময় ৭২ বস্তা চাল ও টলারসহ তিন মাঝিকে আটক করে পুলিশ।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় নৌকার তিন মাঝিকে আটক করা হয়েছে। ডিলারসহ এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দেয়া মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট