1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

তাড়াইলের বালিগাতী গ্রামে ফাসিতে ঝুলে বসন্ত বাসফোরের আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

তাড়াইল প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে বসন্ত বাসফোর (৪৭) নামে এক পুরুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল বালিগাতী গ্রামে।

এ ঘটনায় থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় আত্মহননকারী বসন্ত বাসফোরের ছেলে অলক বাসফোর (২০) জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় রাতের খাবার শেষ করে তার বাবা বসন্ত বাসফোর (৪৭) তার বোন ভারতী বাসফোরের সাথে কথাবার্তা বলে নিজ বসতঘরে ঘুমানোর উদ্দেশ্যে চলে যায়।

পরদিন (আজ) রবিবার সকাল ৭ টায় বসন্ত বাসফোরের বোন ভারতী বাসফোর ভাইকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো প্রকার সারা শব্দ না পেয়ে বসন্ত বাসফোরের শুয়ে থাকা ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় তার মায়ের শাড়ী গলায় ঝুলিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলে আছে। এসময় ভারতী বাসফোরের ডাক চিৎকারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরারা ছুটে এসে থানায় খবর দিলে এসআই মোস্তাফিজ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান বলেন, আত্মহননকারী বসন্ত বাসফোর নামে এক পুরুষের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট