1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোগঞ্জে জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কিশোগঞ্জ শহর শাখার উদ্যোগে জেলা শিল্প একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হশ।

শাখার আমীর মাও. আ ম ম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো: রমজান আলী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালি, হয়বত নগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুসাদ্দেক ভূঁইয়া, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মো: নাজমুল ইসলাম প্রমুখ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। আজ থেকে পনেরশত বছর আগে বিশ্বমানবতার মুক্তির দিশারি হযরত মোহাম্মদ (সা:) এর আগমণে পথহারা আরব জাতি মুক্তি পেয়েছিলো এবং কোরআন-সুন্নার আলোকে মদিনায় ১২ লক্ষ বর্গমাইলের একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক রমজান আলী বলেন, জামায়াতে ইসলামি বাংলাদেশে নবী মোহাম্মদ (সা:) এর আদর্শে বাংলাদেশকে একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, যে বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে এ দেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছিলো আজ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি। জামায়াতে ইসলামি বিশ্বাস করে মানব রচিত মতবাদ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই কোরাআন সুন্নার আলোকে কল্যণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একযুগে কাজ করতে হবে।

সিরাত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাতে রাসূল (সা:) পরিবেশন করে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট