1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

বাজিতপুরে জুলাইযোদ্ধা রাকিব হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

বাজিতপুর, প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের জূলাইযোদ্ধা রাকিব হত্যার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাজিতপুর বাজার বাসমহল এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, কৈলাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, নিহত রাকিবের ছোট ভাই ও মামলার বাদী রিয়াদুল ইসলাম, নাগরিক পার্টি ও এনসিপির সভাপতি রাহাগীর আলম মান্না এবং কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, রাকিব হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হলেও প্রায় এক মাস পার হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা কোনো সহযোগিতা করছেন না। নিহত রাকিবের ভাই রিয়াদুল ইসলাম জানান, আসামিদের একজন শাওন তার ভাইকে নিয়ে যায় এবং এ ঘটনার পর তিনি কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব কাউসারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না করায় পরিবারসহ এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট