হাওর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব, মানবতার মহান মুক্তির দূত হযরত মোহাম্মদ (সা.) এরঁ আগমন ও ওফাত উপলক্ষ্যে আলোচনা সভা (সিরাতুন্নবী সাঃ) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ইটনা পুরাতন বাজার নদীর পাড় সংলগ্ন বালুর মাঠে ওই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার আয়োজনে উপজেলা আমির হাফেজ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুস মোফাসসিরিন কিশোরগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা মো. আ. রাজ্জাক গাফুরী।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার নায়েবে আমির ও ইটনা নুরপুর ডিডি মাদ্রাসার সহকারী সুপার মাওলানা শফিউল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইটনা উপজেলার সাবেক সেক্রেটারী ও ইটনা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইটনা উপজেলার জামাত নেতা ও ইটনা উপজেলার ঐতিহাসিক দেওয়ান বাড়ি বড়হাটির বড় মসজিদের খতিব ক্বারী মাওঃ মীর আজিজুল হক, ইটনা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইটনা নুরপুর ডিডি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, জামাত নেতা মাওলানা ইউনুস আলী প্রমুখ।
বক্তাগণ মহানবী (সা.) এর কর্মময় জীবন, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ও ইটনা উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ এ কে এম নুরুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাতুন্নবী সাঃ মাহফিলে জামায়াতের নেতাকর্মীগণ ও তাওহীদি জনতার শতশত মানুষ উপস্থিত ছিলেন।