1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কুলিয়ারচর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার আর বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক র‍্যালি শুরু হয়ে কুলিয়ারচর বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন।

পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, বিএনপি নেতা মোঃ সাইয়ূম ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা সহ ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট