1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ফজলুর রহমানের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে অষ্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ফজলুর রহমানের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে অষ্টগ্রাম উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুরাতন উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোর সামনে এসে সমাবেশে মিলিত হয়।

র‌্যালি শেষে সমাবেশে অংশ নেওয়া বিএনপির বক্তারা বলেন, দেশের সংকটকালীন সময়ে বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে গঠিত বিএনপি জনগণের পাশে ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছে। তারা আরও জানান, সুদীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের ব্যালটের মাধ্যমে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তখনই বিএনপি দেশকে নেতৃত্ব দেবে।

উপজেলা বিএনপির সভাপতি সাইদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দলের হাইকমান্ডের কাছে অনতি বিলম্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের করার দাবি জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃশাহ আলম, সহ সভাপতি জাকির হোসেন শফি, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল,
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দানা, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আল মামুন মুস্তাক প্রমূখ।

নেতাকর্মীদের এই উপস্থিতি ও উৎসাহবোধ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশকে আরও বাড়িয়ে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট