1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

এ যাবৎকালের রেকর্ড কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লক্ষাধিক টাকা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্সে এযাবৎকালের রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ টাকা পাওয়া যায় চলতি বছরের ১২ এপ্রিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।

শনিবার (৩০ আগষ্ট) সকাল ৯ টা থেকে দিনভর গণনা শেষে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, এ নিয়ে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে মোট অর্থের পরিমাণ দাঁড়াল ১০৩ কোটি টাকা।

প্রতি চার মাস পর পর মসজিদের দানবাক্স খোলা ও টাকা গণনা করা হয়। সেই মোতাবেক শনিবার সকাল ৯ টার দিকে ১৩টি দানবাক্স খোলা হয়। এসব দানবাক্সে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার গয়নাও ছিল। তবে এসব পরে গণনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এবার টাকা গণনার কাজে সর্বোচ্চসংখ্যক মানুষকে যুক্ত করা হয়। ৪৯৪ জনের জনের একটি দল গণনার কাজে সম্পৃক্ত ছিলেন।

পাগলা মসজিদ মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ২৮৬ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা -কর্মচারী টাকা ভাজ ও গণনার কাজ করেন।

সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসারের ৭৫ জন সদস্য ছাড়াও মসজিদ- মাদরাসার ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী তাদের সহায়তা করেন।টাকা গণনার কাজ তদারকি করেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সন্ধ্যা ৬টার দিকে গণনা শেষ হয় ।

ফৌজিয়া খান জানান, দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। এ ছাড়া দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

সুউচ্চ মিনার ও তিন গম্বুজের তিনতলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রায় চার একর জায়গা জুড়ে অবস্থিত।

কথিত আছে, প্রায় পাঁচশত বছর পূর্বে বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারোজন জমিদারদের অন্যতম ঈশা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা নামক একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ হিসেবে পরিচিতি পায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট