1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

কটিয়াদীতে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কটিয়াদী নজরুল একাডেমির কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে আয়োজনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল একাডেমির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংকার এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আঃ রউফ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী নজরুল একাডেমির উপদেষ্ঠা ও ডাঃ মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাচ্চু, বাবু মধু সূদন সাহা, সাজেদুর রহমান সেলিম, আসাদুজ্জামান আসাদ, দেবাশীষ রায় পার্থ, কবি শেখ নজরুল ইসলাম, বদরুল আলম নাঈম, আরিফুল হাসান উজ্জ্বল, আব্দুল মান্নান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক রফিকুল ইসলাম শাহীন, সাংস্কৃতিক সম্পাদক পল্টন সাহা, নির্বাহী সদস্য সাংবাদিক মাইনুল হক মেনু, মোঃ মিজানুর রহমানসহ নজরুল একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ধুমকেতু’। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন মোঃ শাহজাহান, আঃ রউফ খোকন, বাসনা রায় বৃষ্টি, অনুরাধা অন্যন্যা, প্রফেসার দোলোয়ার সানী মোঃ রফিকুল ইসলাম শাহীন, সামসুল আলম ও শিশু শিল্পী রূপন্তি, পরে কবিতা আবৃতির মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট