1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ইটনায় মাছ ধরতে গিয়ে ২ ভাই নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

হাওর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর জেলে দীরেন্দ্র ঘোষের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে দীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করেন। তবে এখনও নিখোঁজ তার ছোট ভাই বিরেন্দ্র ঘোষ (৫৫)।

তারা ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র ঘোষের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দীরেন্দ্র ও বিরেন্দ্র ঘোষ বাড়ির পাশের ধনু নদীতে জাল ফেলতে যান। গভীর রাত পেরিয়েও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ধারে তাদের মাছ রাখার পাত্র পাওয়া গেলেও দুই ভাইয়ের কোনো খোঁজ মেলেনি। আজ বৃহষ্পতিবার দুপুরে দীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, জেলা ডুবুরি দল উদ্ধার তৎপরতায় কাজ করছে। নিখোঁজ জেলের খোঁজ অব্যাহত থাকবে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীরেন্দ্র ঘোষের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট