1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

ফজলুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে কিছু লিখলে হাত কাটার কঠোর হুঁশিয়ারি ইটনা বিএনপি নেতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সনের স্থাগিত উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়ন বিএনপির এক নেতা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যাহা রিতীমত এলাকায় আতন্ক বিরাজ করছে।

জানা গেছে, বিএন‌পির চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমান‌ের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফজলুর রহমানের জন্মভূমি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকালকে পর্যন্ত বাদ দিয়েছি আজকে থেকে কোন ছাড় নেই। যদি ফেসবুকে কোন লেখালেখি করে। সবাই ফেইসবুকে ডুকবেন। যদি ফজলুর রহমানকে লইয়া (নিয়ে) কেউ কোনো মন্তব্য করে আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।

এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু মোবাইল নাম্বারে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিওটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লিখেন, ‘ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু মিয়া বলেন, ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে কেউ সমালোচনা করলে আগে তার হাত কাটতে হবে তার পর কথা। এখনও ক্ষমতায় আসে নাই, তাতেই এই অবস্থা, এরা ক্ষমতায় আসলে মানুষের কি অবস্থা করতে পারে চিন্তা করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার লিখেন, ‘যেমন নেতা তেমন তার কর্মী!
ফেসবুকে ফজলুর রহমানের বিপক্ষে সমলোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি!

এ রিপোর্ট লিখা পর্যন্ত হুশিয়ারীর ভাইরাল ভিডিওটি প্রচুর সংখ্যক ফেসবুকার শেয়ার করে সাংগঠনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে শেয়ার দিয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট