1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে জামাল মেম্বারের নামে মিথ্যা মামলা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত অষ্টগ্রামে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপির আনন্দ মিছিল অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার গণসংযোগে জনতার ঢল ইটনায় অবৈধভাবে মাটি উত্তোলন, মোবাইল কোর্টে ৬ জনের কারাদণ্ড কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহানের বদলী জনিত বিদায়ে সাধারণ মানুষের ভিড়ঃ চোখের পানিতে আবেগঘন বিদায় নিসচার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে পুনরায় আবু সালেহ আকন-সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

নিকলী থানা পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলী হাওর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার/আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল প্রায় সোয়া ৩ টার দিকে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে নিকলী থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি বিশেষ টিম চামড়া বন্দরের দিকে গাঁজা পাচারের সময় নৌকায় থাকা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

নিকলী থানার এস আই মোস্তাক ও এ এসআই আমজাদসহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর, গ্রাম আলিমচর মনি, ৮নং ওয়ার্ড, বিষ্ণপুর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ইউসুফ (৩৮), পিতা মৃত দুলাল মিয়া, গ্রাম আতকা পাড়া মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। হিরণ এলাইচ পরাণ (৩৫), পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাওরের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচার করছিল। তাদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করেন, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন আরো বলেন, আমি সেই দিন ওপেন হাউস ডে তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি এবং তা রক্ষা করার চেষ্টা করছি নিকলী উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা পেলে আমাদের অনেক অনেক উপকার হবে জনগণ ও পুলিশ একে অপরের বন্ধু, এই বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই মাদক নির্মূল সম্ভব হবে বলে আমি আশাবাদী।।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট